বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

২৫ জানুয়ারি ২০২৫, ০১:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

প্রসঙ্গত, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের।

কালকেরেতে একটি অভিজাত আবাসিক অ্যাপার্টমেন্টে পরিচারিকা হিসেবে কাজ করতেন ওই নারী। নাজমা কালকেরের বাসিন্দা। তার স্বামী সুমন বিবিএমপির একজন পৌরকর্মী। তারা ছয় বছর ধরে বেঙ্গালুরু শহরে বসবাস করছিলেন।

এই দম্পতির ঘরে তিন সন্তানও আছে। নাজমা গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন, তখন তার ওপর এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। নাজমা তার স্বামীকে ফোন করে বলেছিলেন, তিনি আধ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে আসবেন।

কিন্তু তিনি আর ফিরে আসেননি। নাজমা ফিরে না আসায় তার স্বামী তাকে খুঁজতে শুরু করেন।এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ। হ্রদের তলদেশে মৃতদেহ দেখে ওই ব্যক্তি পুলিশকে ফোন করে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। পরে পুলিশ এসে নাজমার মরদেহটি উদ্ধার করে।

বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬