সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
তানভির হুসাইন সুজন ও এহসানুল হাবিব অয়ন

তানভির হুসাইন সুজন ও এহসানুল হাবিব অয়ন © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শহরের বাইপাস সড়কের বকচারা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।

বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬