ছাত্রদল করার কারণে বাদ পড়া সেই ঢাবি ছাত্র এবার হল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন

২৪ জানুয়ারি ২০২৫, ১১:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
চ্যাম্পিয়ন হওয়ার পর মো. মাহদীজ্জামান জ্যোতি (ডানে)

চ্যাম্পিয়ন হওয়ার পর মো. মাহদীজ্জামান জ্যোতি (ডানে) © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকায় গেল বছরে অনুষ্ঠিত ‘অন্ত:হল ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ অংশগ্রহণ করতে পরেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল কর্মী মো. মাহদীজ্জামান জ্যোতি। কিন্তু এ বছর অনুষ্ঠিত ‘অন্ত:হল ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হন তিনি। তার পার্টনার ছিলেন ওমর আল শাহারী। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় স্যার এ এফ রহমান ‘অন্ত:হল ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে দ্বৈত চ্যাম্পিয়ন হয় নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহদীজ্জামান জ্যোতি এবং ইতিহাস বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ওমর আল শাহারী।

এর আগে গত ২২ জানুয়ারি থেকে ওই হলে ‘অন্ত:হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু হয়। এ খেলায় প্রায় ৪০টি দল অংশগ্রহণ করেন।

জানা যায়, মো. মাহদীজ্জামান জ্যোতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন।  

এ বিষয়ে মো. মাহদীজ্জামান জ্যোতি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে গেল বছর স্যার এফ রহমান হলের ‘অন্ত:হল ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ আমাকে ছাত্রলীগ অংশগ্রহণ করতে দেয়নি। এমনকি আমার পা ভেঙ্গে দেওয়া হুমকিও দেওয়া হয়। কিন্তু এবারের টুর্নামেন্টে’ অংশগ্রহণ করার সুযোগ পেয়ে খেলায় অংশগ্রহণ করি। আজকের ফাইনাল পর্বে আমি ও আমার পার্টনার ‘চ্যাম্পিয়ন’ হই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর ভিন্নমত থাকতেই পারে। ভিন্নমতের কারণে কাউকে খেলায় অংশগ্রহণ করতে না দেওয়াটা একটা অন্যায় বলে মনে করি। খেলার সাথে রাজনীতি যুক্ত করাটা অনুচিত।’

ট্যাগ: ঢাবি
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬