সমন্বয়কের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
পাবনার ঈশ্বরদী থানা

পাবনার ঈশ্বরদী থানা © ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

আহত ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৩-৪ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইব্রাহিমকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ইব্রাহিমকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এর আগেও একই গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, কিন্তু দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আহত অবস্থায় ইব্রাহিম হোসেন তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে অভিযোগ করেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এদিকে, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কয়েকজন শিক্ষার্থী জানান, তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, অন্যথায় তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন।  

ঈশ্বরদী সরকারি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।   

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬