সব বিভাগে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

২৪ জানুয়ারি ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামীকাল (২৪-০১-২০২৫) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকের সময়সূচি খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বেলা ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকাল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায়, রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়াও অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ২৫ জানুয়ারি বেলা ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায়। বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬