৪-এ ৩.৯৯ পেয়ে স্নাতকে প্রথম হলেন ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
মু. সাজ্জাদ হোসাইন খাঁন

মু. সাজ্জাদ হোসাইন খাঁন © টিডিসি সম্পাদিত

গতকাল বুধবার (২২ জানুয়ারি) ২০২৫ সেশনের জন্য ১৮ সদস্যবিশিষ্ট ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার একদিন পর আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কমিটিতে থাকা প্রচার ও মিডিয়া সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন তার স্নাতক শ্রেণির চূড়ান্ত ফলাফল পেয়েছেন।

প্রকাশিত ফলাফলে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। সিজিপিএ-৪ এর মধ্যে ঢাবি শিবিরের এই নেতা পেয়েছেন ৩ দশমিক ৯৯। 

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের আরবি বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছেন। স্নাতকোত্তর শেষে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে সাজ্জাদের।

জানতে চাইলে সাজ্জাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলহামদুলিল্লাহ, স্নাতকের ফলাফল প্রকাশিত হলো আজ। সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৯ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এর মধ্যে দিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো।

গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ২০১৯-২০ সেশনে ঢাবির আরবি বিভাগে ভর্তি হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এই আবাসিক শিক্ষার্থী একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন ভাষার বই অনুবাদ করে থাকেন। তার অনুবাদ করা বইয়ের সংখ্যা প্রায় ২০টি।

ফল পেয়ে ফেসবুকের এক পোস্টে সাজ্জাদ লেখেন, আমার এই ছোট্ট রেজাল্টের পেছনে যতটা না আমার মেহনত ভূমিকা রেখেছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা-মায়ের দোয়া, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই-বন্ধুদের সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি— আমার বাবা, মা, একমাত্র ছোটো বোনকে।

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬