জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
জুলাই গণঅভ্যুত্থানের একটি দৃশ্য

জুলাই গণঅভ্যুত্থানের একটি দৃশ্য © ফাইল ফটো

জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।

সুইসজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বুধবার এ কথা জানান তিনি। 

টার্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টা ছাত্র-জনতা আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মধ্য ফেব্রুয়ারিতে ছয়টি স্বাধীন কমিশনের রিপোর্টও প্রকাশ হবে। এ প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

টার্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন।

আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬