ঢাবি শিবিরের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

২২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
ঢাবি ও শিবির

ঢাবি ও শিবির © লোগো

২০২৫ সেশনের জন্য ১৮ সদস্যবিশিষ্ট ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত কমিটির (সেক্রেটারিয়েট) তালিকা প্রকাশ করা হয়। 

সেক্রেটারিয়েট তালিকায় পদগুলোর মধ্যে রয়েছে- অফিস সম্পাদক পদে মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক পদে মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক পদে নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক পদে মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম মুজাহিদ ও প্রচার ও মিডিয়া সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক পদে আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক পদে মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক পদে হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে গত ২ জানুয়ারি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

২০ দিনের মাথায় তিন সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে আরও ১৫টি সম্পাদক পদ যুক্ত করলো সংগঠনটি।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬