‘বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে ছাত্রলীগের মতো আমাদের পিটাইছে’

২১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM

© টিডিসি ফটো

যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছে। আজ মঙ্গলবার বেলা ৪টার পর রাজধানীর বাংলা মোটরস্থ রূপায়ান টাওয়ারে এ হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, দুপুরের যাত্রাবাড়ী থেকে আসা ৩০-৩৫ জনের একদল যুবক অফিসের শাটার বন্ধ করে এর সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য নাঈম আবেদীন শাটার বন্ধে বাধা দিলে তার ওপর হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ৪টার দিকে সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের তাদের অফিসের ভেতরে নিয়ে মারধর করেন।

এই পক্ষটি ছাত্র অধিকার পরিষদের বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। যাত্রাবাড়ী থেকে আসা মাসুদুর রহমান নামে এক যুবক জানান, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জানি না আমার নিরাপত্তা কেমন থাকবে। তারা আমাদেরকে অফিসের ভেতর ছাত্রলীগের মতো আমাদের পিটাইছে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সমন্বয়ক রিফাদ রশীদ বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রাবাড়ীর একটা গ্রুপ এসে এখানে ঝামেলা করছে। ছাত্র অধিকার পরিষদের একটা গ্রুপ এই কাজ করেছে।

আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬