বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে সমন্বয়কদের ওপর হামলা, পাল্টা মারধর

২১ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে উত্তেজনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে উত্তেজনা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের মারধর করছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর বাংলা মোটরস্থ রূপায়ান টাওয়ারে এ হামলার ঘটনা ঘটেছে।

পরে ৪টার দিকে সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের তাদের অফিসের ভেতরে নিয়ে মারধর করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অফিসের ভেতরে অবস্থান করছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিয়েছে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সমন্বয়ক রিফাদ রশীদ বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রবাড়ীর একটা গ্রুপ এসে এখানে ঝামেলা করছে৷ এটা ছাত্র অধিকার পরিষদের একটা গ্রুপ এই কাজ করেছে।

জানা যায়, দুপুরের যাত্রাবাড়ী থেকে আসা ৩০-৩৫ জনের একদল যুবক অফিসের শাটার বন্ধ করে এর সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য নাঈম আবেদীন শাটার বন্ধে বাধা দিলে তার ওপর হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬