সহসমন্বয়ক রাফির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
খান তালাত মাহমুদ রাফি

খান তালাত মাহমুদ রাফি © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মীর নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। 

এর আগে সোমবার রাউজান উপজেলা অডিটরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনাপ্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’। সেখানে রাফির ওপর হামলার ঘটনা ঘটে।

রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম আবেদীন সাজিদ বলেন, আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। তারা ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

হামলার অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬