ছাত্রদল নেতা আবু জাফরের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

২০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ © টিডিসি ফটো

মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় হাতিরঝিল সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুল ‘জুম বাংলাদেশ স্কুল’র শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এসময় শিক্ষা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এ নেতা। 

আবু জাফর বলেন, জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। শিশু পার্ক প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য বিটিভিতে নতুন কুড়ি প্রোগ্রাম চালু করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুমুখী শিক্ষা উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, মাসুদ রানা, বুয়েট ছাত্রদলের আহ্বায়ক আসিফ হোসেন রচি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, মো. আল আমিন, সাবেক সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম খান, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হাসান পাপন ও আলামিন প্রমুখ।

ট্যাগ: ছাত্রদল
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬