জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশনা উৎসব শুরু

২০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
জবিতে শিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম

জবিতে শিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। আজ রোববার সকালে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন এবং শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলামসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, ’প্রকাশনা উৎসব শিবিরের একটি ক্রিয়েটিভ আইডিয়া। আশা করি ভবিষ্যতেও ছাত্র শিবির এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ’এখানে বিভিন্ন নৈতিক বইসহ বিভিন্ন বই রয়েছে, বই মানে পড়া, পড়া মানে জ্ঞান, এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য। ছাত্র আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও আয়োজন করুক ‘

ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬