শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

২০ জানুয়ারি ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
শহীদ আসাদ দিবসে তার প্রতিনি শ্রদ্ধা নিবেদন করে ঢাবি ছাত্রদল

শহীদ আসাদ দিবসে তার প্রতিনি শ্রদ্ধা নিবেদন করে ঢাবি ছাত্রদল © টিডিসি

১৯৬৯ সালের গণ-আন্দোলনের মহান শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ সোমবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধিকার ও গণতন্ত্র অর্জনের আন্দোলনে পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ এ ভূখণ্ডের মুক্তিকামী ও গণতন্ত্রকামী গণমানুষের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ‘যুগে যুগে স্বৈরাচারী জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ সব সময়ের মতো ফ্যাসিবাদি শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা তাই শহীদ আসাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬