ডাকসুর গঠনতন্ত্রে ১৮টি সংশোধনী প্রস্তাবনা ঢাবি ছাত্র ফেডারেশনের

১৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন। এই সংশোধনী বাস্তবায়নের মধ্য দিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তোলার প্রত্যাশা তাদের।

ডাকসুর গঠনতন্ত্রের সংশোধন নিয়ে আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক সাকিবুর রনি। 

আরমানুল হক তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছে।ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোন বিকল্প নেই বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে।’ 

তিনি বলেন, ‘ডাকসুকে একটি স্বাধীন,কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে ডাকসুর গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক আরমানুল হক,সদস্য সীমা আক্তার,সদস্য হাসিবুর রহমান,সদস্য সিদরাতুল মুনতাহা ওহী।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রত্যাশা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর গঠনতন্ত্রের উপযুক্ত সংস্কার করে, দ্রুত ডাকসু নির্বাচন আয়োজনে কার্যকর উদ্যোগ নিবে।

আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬