‘নিকাব’ করায় টকশোতে ডাক পেলেন না সহ-সমন্বয়ক নাফিসা, প্রতিবাদের ঝড়

১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নাফিসা ইসলাম সাকাফি

নাফিসা ইসলাম সাকাফি © সংগৃহীত

নিকাব পরে টকশোতে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ উঠেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিরুদ্ধে। টেলিভিশন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা অব্যাহত রয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টে নাফিসা জানান, শনিবার বিকেল ৩টায় একটি টকশোতে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান যে, তিনি নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করবেন। তবে পরে তাকে জানানো হয়, নিকাব পরে টকশোতে অংশ নেওয়া সম্ভব নয়।

নাফিসা বলেন, ‘নিকাব পরিধানের কারণে আমাকে বাদ দিয়ে অন্য একজনকে টকশোতে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আমার পক্ষ থেকে মাস্ক পরে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিও গ্রহণযোগ্য হয়নি।’

পরবর্তীতে বিষয়টি নিয়ে চ্যানেল আইয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে জানানো হয়, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

এই ঘটনায় নাফিসা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিকাব পরিধানকারীদের প্রতি এমন আচরণ ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন। এটি ব্যক্তি স্বাধীনতার প্রতি আঘাত এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত।’

নাফিসা ইসলাম সাকাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে শিবির-ছাত্রশক্তির কর্মীদের পেটা…
  • ০৪ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে এলোপাথাড়ি লাথি, ছাত্রদল নেতাসহ দুজনের নামে মা…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশি ওমরাহ যাত্রীদের নিয়ে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত 
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার হয়ে গেছে : এ্যানি
  • ০৪ আগস্ট ২০২৬