তিতুমীরে নারী সাংবাদিককে হেনস্তা, ছাত্রদলের ২ নেতাকে শোকজ

১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
বাংলাদেশ ছাত্রদলের লোগো

বাংলাদেশ ছাত্রদলের লোগো © ফাইল ফটো

তিতুমীর সরকারি কলেজে এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নোটিশপ্রাপ্ত দুই নেতা হলেন- তিতুমীর সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

ছাত্রদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তিতুমীর সরকারি কলেজ শাখার একজন সাবেক দায়িত্বশীল পদধারী হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় চলাকালে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে হট্টগোল করেন। ওই সময় তারা এক নারী সাংবাদিককে হেনস্তা করেন বলে অভিযোগ উঠে। ঘটনার পর থেকে তিতুমীর কলেজের সাংবাদিক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী সাংবাদিক ও তার সহকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ট্যাগ: ছাত্রদল
আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬