ঢাকা ও বাঙলা কলেজ ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM

© লোগো

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকা ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, তাজবিউল হাসান, মোস্তাফিজুর রহমান, তারেক জামিল, তানভীর মাদবর, মেহেদী হাসান। সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম তারেক মোল্লা, মাহমুদুল হাসান, মো. রাজন।

বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়, ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই কলেজ শাখার ১০ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬