জাবি ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM

© লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, সদ্য আহ্বায়ক কমিটির সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সভাটি স্থগিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ছাত্রদল জাবি শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই কর…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে উত্তরা ইউনিভার্সিটি, আবেদন ৫ অক্টোবর পর্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির ব্ল্যাককার্প, সাড়ে ১৭ হা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে চেয়ে জেলা প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬