হট্টগোলে পণ্ড জাবি ছাত্রদলের মতবিনিময় সভা, নেপথ্যে ‘শিবির’ দাবি আহ্বায়কের

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
সভায় হট্টগোল

সভায় হট্টগোল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা পদবঞ্চিত ও পদধারীদের মধ্যকার হট্টগোলের কারণে পণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে  এই সভা শুরু হয়। 

জানা গেছে, মতবিনিময় সভায় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পদ না পাওয়ার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এক ঘণ্টা পর মতবিনিময় সভাটি পণ্ড হয়ে যায়।

তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর দাবি করেন, মতবিনিময় সভায় শিবিরের অনুপ্রবেশে হট্টগোল হয়েছে। তাই পরবর্তীতে সভাটি স্থগিত করা হয়েছে।

এসময় তিনি ঘটনায় জড়িত ১৫-১৬ জনের নাম এ প্রতিবেদককে জানিয়েছে। এর মধ্যে রয়েছে-সেলিম রেজা, আবদুল কাদের মারজুক, ইকবাল হোসেন, যোবায়ের আল মাহমুদ, নাইমুর রহমান কৌশিক প্রমুখ।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ছাত্রদল জাবি শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬