মাদকদ্রব্য অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বার্তা

১৪ জানুয়ারি ২০২৫, ১২:২১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM

© সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।

রবিবার (১২ জানুয়ারি) গভীর রাতে এই লেখা ভেসে ওঠে। এ নিয়ে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি তদন্তে ডিএনসির পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানা গেছে, গেন্ডারিয়ায় একই ভবনে ডিএনসির ঢাকায় বিভাগীয় কার্যালয় ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। ভবনের ছাদের বাইরের দিকে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে। তাতে ২৪ ঘণ্টা মাদকবিরোধী নানা স্লোগান লেখা থাকে। লাল অক্ষরে এসব লেখা ভেসে ওঠে। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাতে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে' লেখা ভেসে উঠে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। 

গেন্ডারিয়া থানার ওসি আবু সাহেদ খান সমকালকে বলেন, ডিসপ্লেতে ছাত্রলীগ নিয়ে ওই লেখা দেখে স্থানীয় লোকজন কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে রাতে দায়িত্বরত একজন সঙ্গে সঙ্গে ডিসপ্লে বন্ধ করে দেন। লোকজনকে শান্ত করা হয়। 

ওসি জানান, ডিসপ্লে বোর্ড নিয়ন্ত্রিত হয় চারতলার একটি কক্ষ থেকে। সেটি তালাবদ্ধ ছিল। জিডি হয়েছে। তদন্ত চলছে।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এস এম শওকত ইসলাম সমকালকে বলেন, ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (নিরোধ ও শিক্ষা) মাসুদ হোসেনকে। এই লেখাটি কীভাবে ডিসপ্লেতে এলো তা খতিয়ে দেখবে এই কমিটি। 

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেওয়া হ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬