শিক্ষার্থীদের ওপর হামলাকারী বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
মো. রানা বাবু

মো. রানা বাবু © সংগৃহীত

জুলাই আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী মো. রানা বাবুকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মো. রানা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে জুলাই ছাত্র  আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মারধর এবং হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা ও নতুন করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও জুলাই ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ককে মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী নিঘাত রৌদ্র বলেন,‘আন্দোলনের পরবর্তী সময়ে রানা বাবু আমার কাছে স্বীকারোক্তি দেয়। যে একজন প্রশাসনিক কর্মকর্তার বাসায় ২৯ জুলাই সকালে মিটিং করে আমাকে মারার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রানা বাবু ও জাহাঙ্গীর আলম গিয়ে আমার ওপর আক্রমণের ব্যবস্থা করে।’

আটকের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘রানা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেওয়া হ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬