বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৩

১১ জানুয়ারি ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
তিনজন আহত হয়েছেন

তিনজন আহত হয়েছেন © সংগৃহীত

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান,  ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান।

আরও পড়ুন: ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত আরেকজনের মৃত্যু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানার কমিটি ঘোষণার পর বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। প্রত্যাশিত পদ না পাওয়ারা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছেন। এখন যারা পদ পাননি তাঁরা সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।  একপর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।  কথা-কাটাকাটি হয়েছে, ওরকম হামলার ঘটনা ঘটেনি।’

নতুন বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • ১১ জুন ২০২৬
দেশীয় ভোজ্যতেল উৎপাদনে কর ছাড়, কমতে পারে বাজারদর
  • ১১ জুন ২০২৬
বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
মেট্রোরেলে চড়তে ভ্যাট দিতে হবে না আরও কত বছর, জানালেন অর্থম…
  • ১১ জুন ২০২৬
‘আ. লীগ-ছাত্রলীগ গোপন বৈঠক করছে’ শুনে স্পটে গিয়ে মার খেলেন…
  • ১১ জুন ২০২৬
৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার
  • ১১ জুন ২০২৬
×