ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্যের দায় গণঅধিকার পরিষদ নেতা ফারুকেরই: জাতীয় বিপ্লবী পরিষদ

১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
 জাতীয় বিপ্লবী পরিষদ

জাতীয় বিপ্লবী পরিষদ © ফাইল ফটো

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান হামলাকারী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে যে অসত্য বক্তব্য দিয়েছেন তার দায়-দায়িত্ব শুধু তার ওপরই বর্তায় বলে দাবি করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ফারুক হাসান তার উপর হামলাকারীদের নাম পরিচয় না জেনেই প্রথমে ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে তিনি এ বক্তব্যের দায় চাপিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান এর উপর। এটি মূলত ফারুক হাসানের কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নয়।’ 

‘জাতীয় বিপ্লবী পরিষদের কোন নেতা ছাত্রদলকে জড়িয়ে বক্তব্য দিবেন এটি কল্পনাপ্রসূত অবান্তর কথা তাই কেউ এমন কথা বলেছে দাবি করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের দায় জাতীয় বিপ্লবী পরিষদের উপর চাপানোর সুযোগ নাই। এটি স্বাভাবিক রাজনৈতিক কাণ্ডজ্ঞান যে, কেউ অহেতুক দাবি করলেই কোন রাজনৈতিক নেতা দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করতে পারেন না। এটি লাগামহীন বেফাঁস কথা বলার অভ্যাস থেকে হতে পারে অথবা কোনো চক্রান্তের কাজে নিজের ওপর পরিচালিত দুঃখজনক হামলাকে ব্যবহার করার মতলবও হতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি যে এরকম অভ্যাস ভারতের দালাল শেখ হাসিনার ছিল, তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করে তাদের ঘায়েল করার অপচেষ্টা করেছিলেন।’

বিবৃতিতে আনিছুর রহমান আরও বলেন, ‘হামলার বিষয়ে ফারুক হাসানের বক্তব্যেরও স্থিরতা নাই। তিনি ছাত্রদলকে জড়ানোর পর একই হামলাকারীদের জাতীয় বিপ্লবী পরিষদের লোক বলেও দাবি করেছেন। তার এ দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে বিরতিহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অথচ জাতীয় বিপ্লবী পরিষদ শুরু থেকেই ভিডিও ফুটেজ সরবরাহসহ হামলাকারীদের নাম পরিচয় গণঅধিকার পরিষদকে জানিয়েছে। হামলাকারীদের প্রকৃত পরিচয় ও নেপথ্যে কে বা কারা জড়িত তাও তারা অবহিত।’ 

এছাড়া বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত হতেও আহ্বান জানিয়েছেন দলটির রাজনৈতিক প্রধান আনিছুর রহমান।

ট্যাগ: ছাত্রদল
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950