ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব

১০ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
আবু সুফিয়ান ও আলমগীর হোসাইন

আবু সুফিয়ান ও আলমগীর হোসাইন © সংগৃহীত

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মনোনীত হয়েছেন আবু সুফিয়ান। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসাইন রাকিব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় সাভার উপজেলার একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদকের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান ও সেক্রেটারি হিসেবে আলমগীর হোসাইন রাকিবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (কাপ) সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ বান্না।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬