ছাত্রদলের উদ্যোগে মধুর ক্যান্টিন ফিরে পেল পত্রিকার ঐতিহ্য

০৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সব ঘটনার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। গত ৫ আগস্টের পর থেকে সেখানে রাখা হতো না কোনো পত্রিকা। ফলে গত ৫ মাস ধরে সেখানে যাওয়া দর্শনার্থী, ছাত্রনেতা কিংবা শিক্ষার্থীদের পত্রিকার পড়ার সুযোগ কোনো সুযোগ ছিল না।

তবে এ সংকট দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পুনরায় পত্রিকা পড়ার সুযোগ দেয়া হয়েছে। 

এছাড়াও মধুর ক্যান্টিনে নানান সময়ে মুঠোফোন চার্জিংয়ে ঝামেলা পোহাতে হয় শিক্ষার্থীদের, সেই বিষয়টি বিবেচনায় রেখে ক্যান্টিনে দুইটি চার্জিং পয়েন্ট স্থাপন করা হয়।

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে সেবা। ছাত্রদের মানসিক বিকাশ, মেধা বিকাশ, সৃজনশীলতার প্রমোশন দেয়াই ছাত্রদলের রাজনৈতিক গোল। সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগগুলো গ্রহণ করেছি।

তিনি বলেন, যদি একজন শিক্ষার্থীও এই উদ্যোগগুলোর মাধ্যমে উপকৃত হয় সেটা হবে আমার জন্য পরম আনন্দের।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬