‘এক রাফির হিসাবেই ৩২ কোটি টাকা’ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

০৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা-সমালোচনা।

এমন অপপ্রচার ও গুজব নিয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে পোস্ট করেন হাসনাত। 

তিনি বলেন, ‘এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বললো আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি অগাস্টের ৪ তারিখও বলা হইলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। কিছুদিন আগে ছড়ানো হইলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পড়শু দিন শুনলাম আর্মি নাকি আমারে অ্যারেস্ট করে থানায় নিয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো আর আমরা সবাই বিশ্বাস করলাম!

হাসনাত বলেন, ‘চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন - হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য-প্রমানহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে ৪ মাসে ৩২ কোটি টাকা আয় করেছেন বলে খবর প্রকাশ করে একটি অনলাইন পোর্টাল। পরে নিউজটি ডিলিট করে ক্ষমা চায় তারা।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬