জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে হাসনাতের আল্টিমেটাম

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

আগামী ১৫ই জানুয়ারির মধ্যেই অন্তবর্তীকালীন সরকারকে গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট ও গণসংযোগ করতে এসে সাংবাদিকের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জুলাইয়ের বিপ্লবের যে স্বীকৃতি, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। সেখানে সরকার বা রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা ৩১ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলাম, সেখানে সরকার দায়িত্ব নিয়েছে সব রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করবেন, সেই বিষয়ে আমরা আশ্বস্ত হয়ে ৩১ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশ করেনি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ৩১ জানুয়ারি পর এতদিন অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে এখনও দেখিনি।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের যে ৪৭ ৭১ এবং ২৪ এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। 

তিনি আরও বলেন, যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।’

এর আগে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লার বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির নেতারা পুলিশ লাইনে এসে উপস্থিত হয়।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬