ঢাকা দক্ষিণ-উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

০৮ জানুয়ারি ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর ও ঢাকা জেলা দক্ষিণের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি ঘোষণা করেন। 

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদলের শহীদদের তালিকায় তাবলীগ কর্মী, কুবিতে সমালোচনা

দক্ষিণের কমিটিতে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬