শহীদ তাহমিদকে নিজেদের কর্মী বলল ছাত্রদল—পরিবার জানাল, ‌‌সত্য নয়

০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
শহীদ তাহমিদ ভূঁইয়া ও নিচে ছাত্রদলের তালিকায় নাম

শহীদ তাহমিদ ভূঁইয়া ও নিচে ছাত্রদলের তালিকায় নাম © সংগৃহীত

২০২৪ সালের ১৮ জুলাই। দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন বিকালে নরসিংদী শহরের জেলখানার মোড় ছিল কোটা সংস্কারের দাবিতে উত্তাল। আন্দোলনের একপর্যায়ে শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি। পুলিশের রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া (১৫)। এবার এই কিশোরকে নিজেদের কর্মী বলল জাতীয়তাবাদী ছাত্রদল। তবে পরিবার জানাল, তাদের সন্তান কোনোভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, ছাত্রদলের দাবি সত্য নয়।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের নরসিংদী জেলার প্রথম শহীদ হন তাহমিদ ভুঁইয়া। তাকে ছাত্রদলের কর্মী দাবি করলে তাহমিদের বাবা তা অস্বীকার করেন। তাহমিদের বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে তাহমিদ কিংবা আমার পরিবারের কেউই কোনো রাজনীতির সাথে সম্পর্কিত নই। তাহমিদ নিজেও আন্দোলনে যাওয়ার কয়েকদিন আগে একটি খাতায় লিখে গেছে, সে কোনো রাজনীতির সাথে জড়িত নয়। সেই খাতা এখনো বাড়িতে আছে।

জুলাই আন্দোলনে শহীদ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মীর তালিকা প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় ১০৫ নম্বরে নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়ার তথ্য রয়েছে। সেখানে ‘ছাত্রদলের সদস্য’ এবং পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেওয়া হয়েছে এই শিক্ষার্থীকে। তবে ছাত্রদলের দাবি সত্য নয় জানিয়েছন তাহমিদের বাবা-মা। 

তাহমিদ যেদিন শহীদ হন, সেদিন বিকালে তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবার গুলি চালায় পুলিশ। সেই গুলি  লাগে তাহমিদের লাশেও। প্রায় ১০০ গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া অসহায়ের মতো সে দৃশ্য দেখেছেন। তবে কিছুই করতে পারেননি।

শহীদ তাহমিদের বাড়ি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। তিনি নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিলেন। পল্লিচিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিলেন তাহমিদ। ১৩ ও ৩ বছর বয়সী দুটি বোন রয়েছে তাহমিদের।  

জানা গেছে, শহীদ তাহিমদ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। পড়াশোনা ও ক্রিকেট ছাড়া অন্য কিছুর সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। যার ফলে ছাত্রদলের তালিকায় তার নাম দেখে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, তাহমিদ কখনো রাজনীতি করতেন না। এছাড়াও রাজনীতি করা ও বোঝার মতো বয়সও হয়নি তার। 

ট্যাগ: ছাত্রদল
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950