ছাদের পলেস্তারা খসে আহত ছাত্রকে দেখতে ঢাবির হলে শিবির নেতারা, উদ্বেগ প্রকাশ

০৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আহত ছাত্রকে দেখতে ঢাবির হলে শিবির নেতারা

আহত ছাত্রকে দেখতে ঢাবির হলে শিবির নেতারা © সংগৃহীত

ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলে ছাদের পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী মাসুদকে দেখতে যান ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে খোঁজখবর নেন এবং হলের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনসমূহ পরিদর্শন করেন। পলেস্তারা খসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শিবির নেতৃবৃন্দ।

শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রশিবির প্রদত্ত সংস্কার প্রস্তাবনায় ঝুঁকিপূর্ণ আবাসিক স্থাপনা সমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর আগেও হলের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এসব বিষয়ে দাবি দাওয়া উপস্থাপন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থায় আশানুরূপ উন্নতি পরিলক্ষিত হয়নি। 

অনতিবিলম্বে মুহসীন হলসহ সকল হলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার সাধন, নতুন ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলের পরিধি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।

জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬