রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ

০৭ জানুয়ারি ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ অনেকে। 

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩.৭৬ ও মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

সেক্রেটারি মুজাহিদ ফয়সালের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এমবাপ্পেদের কোচ হচ্ছেন জিদান 
  • ২১ জুলাই ২০২৬
গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • ২১ জুলাই ২০২৬
দায়িত্ব পালনে প্রতিকূলতা ফেস করলে জানানোর আহ্বান ববি হাজ্জা…
  • ২১ জুলাই ২০২৬
মেসির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে যা জানাল কর্তৃপক্ষ
  • ২১ জুলাই ২০২৬
সীমান্তবর্তী ৭০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি
  • ২১ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি উপজেলা পর্যায়ে নেওয়ার কারণ জানালেন …
  • ২১ জুলাই ২০২৬