চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর, সেক্রেটারি আমিরুল

০৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সভাপতি সাগর ও সেক্রেটারি আমিরুল

সভাপতি সাগর ও সেক্রেটারি আমিরুল © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার শাখার ২০২৫ সেশনের জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ কমিটি গঠন সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি মহসিন এমদাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. সালাউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা।

চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ গত সেশনে জেলা সেক্রেটারি ছিলেন। এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের সন্তান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র তিনি।

অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম গত সেশনের জেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার কামিল প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে।

চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, এই দায়িত্বের জন্য মহান আল্লাহ আমাদের মনোনীত করেছেন, আমরা যেন তা সুষ্ঠুভাবে পালন করতে পারি। সবার কাছে দোয়া প্রার্থনা করি। ২-১ দিনের মধ্যে জেলার অন্তর্গত উপজেলা, পৌর, থানাসহ সাংগঠনিক বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬