ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না: নুরুল হক

০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ভিপি নুরুল হক নুর

ভিপি নুরুল হক নুর © সংগৃহীত

ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসময় তিনি বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারাই ছাত্রসংসদ নির্বাচন দিতে ভয় পায়।

আজ সোমবার (০৬ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। 

এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা। সংলাপের শিরোনাম ছিল ‘ছাত্ররাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু’।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘অসংখ্য মানুষের আত্মত্যাগ, রক্তদান ও সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। আমরা চাই না আর আমাদের রক্ত দিতে, জীবন দিতে ও আন্দোলন করতে হোক। এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে জাতিকে নতুন করে পথ দেখিয়েছেন শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের দিয়ে ছাত্ররাজনীতির একটি পরিবর্তন হোক। সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো অন্যতম বড় পথ ও নিয়ামক হতে পারে। বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয় প্রতিবছর, তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না? ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না?’

তিনি আরও বলেন, ‘দেশের ও জনগণের স্বার্থে দলীয় মতবিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে।’

সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান সকল দল, মত, পথ নির্বিশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টায় হয়েছিল। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে গণ-অভ্যুত্থানের শক্তি দুর্বল হচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কারের সঙ্গে সঙ্গে মানব উন্নয়নে কাজ করতে হবে। এ দেশে আমরা প্রশংসাকে পূজা এবং সমালোচনাকে কুৎসা মনে করি। ডিবেটের পরিবর্তে ডায়ালগ করতে হবে। চব্বিশের দুই হাজার শহিদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যে জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছি।’

সংলাপে আরো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সংগঠক ইয়াহিয়া জিসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সভাপতি প্লাবন তারিক প্রমুখ।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close