টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
গ্রেপ্তার সোহানুর রহমান সোহান

গ্রেপ্তার সোহানুর রহমান সোহান © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা সভাপতি সোহানুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোহান মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

তাকে এ পর্যন্ত দুটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র।

জানা গেছে, গ্রেপ্তার সোহানুর রহমান সোহান টাঙ্গাইলে ছাত্র-জনতার মিছিলে হামলায় শিক্ষার্থী মারুফ হাসান হত্যা মামলা ও গত আগস্টে একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬