উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিয়ে আটক ছাত্রলীগ নেতা 

০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
আটক ছাত্রলীগ নেতা

আটক ছাত্রলীগ নেতা © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মালিররচর নয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।  

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।  

স্থানীয়রা জানান, রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠক হয় বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়ায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যে ছাত্রলীগের কর্মী, সেটা স্বীকার করেন। এসময় তাকে পুলিশে দেওয়া হয়।  

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, প্রাথমিক তদন্তে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬