জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে নাও হতে পারে: প্রেস সচিব

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
শফিকুল আলম

শফিকুল আলম © ফাইল ছবি

জুলাই আন্দোলনের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শফিকুল আলম জানান, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে। আলোচনা শেষ হওয়ার পরই ঘোষণাপত্র তৈরি করা হবে। ১৫ জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমানে পলিটিক্যাল ড্রাফটিংয়ের (রাজনৈতিক সংজ্ঞায়ন) কাজ জোরেশোরে চলছে।
 
তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।

শফিকুল আলম বলেন, ‘বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।’

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬