চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি ওবায়দুল্লাহ

০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি ওবায়দুল্লাহ

সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি ওবায়দুল্লাহ © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ।

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা সদস্য সম্মেলনে এ কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চবি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মোহাম্মদ ইব্রাহিম সর্বাধিক ভোটপ্রাপ্ত হয়ে সভাপতি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রশিবিরের সদ্য মনোনীত সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ  বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদুল ইসলামকে কেন্দ্রে নেওয়া হয়েছে। সভাপতির পদ খালি হওয়াতে আজ সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ ইব্রাহিমকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে মোহাম্মদ আলীকে (আমাকে) সেক্রেটারি মনোনীত করা হয়েছে। 

সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, পরিকল্পনা সম্পাদক ওসামা রায়হান, ঢাবির সাবেক সভাপতি আবু সাদেক কায়েম উপস্থিত ছিলেন।

ট্যাগ: চবি চবি
‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬