ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুক পোস্ট নিয়ে হামলা-পাল্টা হামলা, আহত ৫

০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, সেনাসদস্য জিহাদ এবং ছাত্রদল কর্মী সাগর।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নানের নাতি ছাত্রলীগ কর্মী জয় ফেসবুকে পোস্ট দেয়। পোস্টটি দেখার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় তারা সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।

এই ঘটনার পর উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে হামলা ও তাদের মারপিট করে। ওই সময় মান্নানের বাড়িতে ছুটিতে বেড়াতে আসা সেনাসদস্য জিহাদসহ ৪ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরজ্জামান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬