ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর কমিটির সভাপতি ফারুক, সেক্রেটারি শফীকুল

০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
ওমর ফারুক ও শফীকুল ইসলাম

ওমর ফারুক ও শফীকুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ফেনী শহরের একটি কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে সাবেক ফেনী শহর সেক্রেটারি ওমর ফারুককে ২০২৫ সালের সভাপতি ও সাবেক অফিস সম্পাদক শফীকুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা দেওয়া হয়।

শনিবার (৪ জানুয়ারি) রাতে ফেনীর দারুল ইসলাম সোসাইটির মিলনায়তনে ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শাখার সদ্য বিদায়ী সভাপতি সাদিক কাইয়ূম।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ওমর ফারুককে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান।

পরে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক সদস্যদের পরামর্শক্রমে শাখার সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামকে মনোনীত করেন এবং তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

আগামী দিনে সংগঠনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেছে নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারি।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬