জবিতে বিক্ষোভের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 

০৫ জানুয়ারি ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামীকাল বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রবিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মাসুদ রানা। 

জানা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষার্থী জিহানের ওপর হামলার ঘটনায় আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) বেলা দেড়টায় জবির শান্ত চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।                 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মাসুদ রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কাল বিক্ষোভ সমাবেশ করবো। 

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির পরিবেশ তৈরি হবে। ছাত্ররাজনীতি শিক্ষার্থীবান্ধব হবে কিন্তু আমরা দেখছি এখনও কেউ কেউ দলীয় পেশি শক্তি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপরে চড়াও হচ্ছে। আমরা অতি দ্রুত এর সমাধান চাই এবং অভ্যুত্থানের যে লক্ষ্য উদ্দেশ্যে ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। 

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬