শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে: সারজিস

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে। বাংলাদেশের মানুষের জন‍্য নয়, সেভেন সিস্টারসকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে ইসলামী আন্দোলন আয়োজিত ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

আলোচনায় সভায় সারজিস বলেন, আওয়ামী লীগের মাধ‍্যমে ভারত দীর্ঘদিন আমাদের ওপর ক্ষমতা প্রয়োগ করেছে। তরুণ প্রজন্মের কাছে দেশটিকে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে। একাত্তরের আগে ও পরে ভারত বাংলাদেশকে কীভাবে ব্যবহার করেছে, তা লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে।

এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ফ‍্যাসিস্টের পরিকল্পিত ছিল। তবে চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬