কুবি শিবিরের নতুন কমিটি, আগের সভাপতি-সেক্রেটারিই ফের নেতৃত্বে

০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
কুবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি

কুবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন হয়নি। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ ইসলাহী। আর সেক্রেটারি হিসেবে দায়িত্বে বহাল আছেন হাফেজ শেখ মাজহারুল ইসলাম।

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতিসহ অন্য নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই দিনে কুমিল্লা মহানগর এবং চাঁদপুর শহর শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সম্পাদক আরমান

কুমিল্লা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসান আহমেদ। আর সেক্রেটারি হয়েছেন নাজমুল হাসান পঞ্চায়েত। তবে চাঁদপুর শহর শাখার নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম এখনো জানা যায়নি। 

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন নেতারা।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬