ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শনিবার (৪ জানুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘হেইট থ্রু কর্মসূচি’র ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসিস্থ রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হবে। 

আজ শুক্রবার (৩ জানুয়ারি) ওই কর্মসূচির ঘোষণা দিয়ে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘সবাই জুতা, ঝাড়ু নিয়ে চলে আইসেন। কালকে লীগকে জুতা, ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নেন।’

তাতে একটি ব্যানারে লেখা হয়েছে, ফ্যাসিবাদ ও জুলুমের কাণ্ডারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হেইট থ্রু কর্মসূচি পালন করা হবে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হবে। এতে আরও জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে জুতা নিক্ষেপ, রং নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬