ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর, সেক্রেটারি রেজাউল 

০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
আনিসুর রহমান ও রেজাউল করিম শাকিল

আনিসুর রহমান ও রেজাউল করিম শাকিল © সংগৃহীত

রাজধানীর ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন রেজাউল করিম শাকিল।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে শহীদ আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আনিসুর রহমানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। 

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে রেজাউল করিম শাকিলকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ।

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950