বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন

০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
আরাফাত হুসাইন (বামে) ও  সুহাইল মাহদিন (ডানে)

আরাফাত হুসাইন (বামে) ও সুহাইল মাহদিন (ডানে) © সংগৃহীত

সারা দেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আরাফাত হুসাইন ও সদস্যসচিব হিসেবে  সুহাইল মাহদিন দায়িত্ব পেয়েছেন। এছাড়া  আল শাহরিয়ার মুখ্য সংগঠক এবং মোহেনী পারভীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ছয় মাসের জন্য এ কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।'

এ বিষয়ে কমিটির আহ্বায়ক আরাফাত হুসাইন বলেন, 'সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের এই কমিটি  কাজ করবে। বৈষম্যবিরোধী আন্দোলনে  যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ আমাদের পথচলার অনুপ্রেরণা।'

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সমতার পরিবেশ নিশ্চিত করা। বৈষম্যবিরোধী এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়তে চাই।

উল্লেখ্য, কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ ইরামুল ইসলাম, রায়হান উদ্দিন, রাকিবুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মামুন হাওলাদার, সায়েম রহমান সিয়াম, ইমন হোসেন ও আদিলাহ আদ্রী।

যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন  মো. নাজমুল হোসেন, মো. রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাত, রাকিব হাসান, নাহিদ ইসলাম, তামিম তাসনিম, সকাল সরকার, রাসেল হোসেন, মাহফুজ আহমেদ, হিমাদ্রি শেখর মণ্ডল, আরমান হোসেন আপন, আশেক রহমান এবং আবু রায়হান।     

সংগঠক হিসেবে রয়েছেন মো. হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুক, ঝুমা মারিয়াম, আশরাফুল আলম, মো. শরিফুল ইসলাম, রফিকুজ্জামান, মোমিনির রহমান, মো. তামিম হোসেন, মো. কাতিবুর রহমান, মো. ইব্রাহিম খলিল, সাবিনা পারভীন, ইখতিয়ার উদ্দীন, মো. রায়হান কবির, মো. মোস্তাফিজুর রহমান এবং মির্জা সাকিব হক। এছাড়া আরও ১২২ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950