বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

০২ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
মোল্লাহাট থানা

মোল্লাহাট থানা © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন-মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদী হয়ে মামলার মাদরাসা এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামি ও ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা দয়ের করেছেন। এরই মধ্যে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘণ্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬