সারজিসের আশ্বাসে শাহবাগ সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা

০২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© টিডিসি ফটো

শাহবাগ মোড়ে সড়কে আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালে ফিরে যান। তবে সমন্বয়ক সারজিস আলম আহতদের সঙ্গে আলোচনা করতে হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে উন্নত চিকিৎসার না পাওয়ায় পরিচালকের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা।

আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের। এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থা নেন।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬