আসিফ-সাদিকসহ অনেকের আইডি ফের সচল

০২ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ফেসবুক

ফেসবুক © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসউদ ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট ফের সচল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে তাদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়। 

তবে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আলোচিত ছাগলকাণ্ডের ঘটনা সামনে আনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহসহ অন্যদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

জানা গেছে, Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় রয়েছে সাইয়েদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে। সেটি সারাক্ষণ সচল ছিল। ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে স্ট্যাটাস দেখা গেছে।

এদিকে, এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিএকটিভ রেখেছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিএকটিভ করা হচ্ছে।

যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence