তিন নির্বাচনে ভোটাধিকার হরণে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে ভারত: হাসনাত

০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। সেই সময়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ বিষয়ে নীরব ছিল। বরং তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন এবং মদদ দিয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, অথচ, যখন একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে, তখন ভারত আমাদের দেশ ও জনগণের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ শুরু করেছে। বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

New Project - 2024-12-07T172104-803

সবশেষে, ভারতের এই দ্বিচারিতা এবং স্বার্থান্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে। ২৪ পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং চোখে চোখ রেখে চলতে হবে বলে জানান তিনি।

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence